রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৯
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

জমি লিখে না দেওয়ায় মায়ের চলাফেরা করার লাঠির আঘাতে মাথা ফাটিয়ে দিল কুসন্তান 

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১২, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

জমি লিখে না দেওয়ায় মায়ের চলাফেরা করার লাঠির আঘাতে মাথা ফাটিয়ে দিল কুসন্তান

জমি লিখে না দেওয়ায় ৬৭ বছর বয়সী মাকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছেন শাহ আলম নামে এক লোক। দুদিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আহত মা।

শুক্রবার (১০ মে) ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামে।

আহত শাহনাজ খাতুন (৬৭) ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তিনি কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা যায়, হায়দারপুর গ্রামের শহিদুল ইসলাম ও শাহনাজ খাতুন দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। জমি লিখে না দেওয়ায় শুক্রবার বড় ছেলে শাহ আলমের সঙ্গে কথা কাটাকাটি হয় শাহনাজ খাতুনের। এসময় মায়ের চলাফেরা করার লাঠি কেড়ে নিয়ে তাকে পেটাতে থাকেন শাহ আলম। একপর্যায়ে লাঠির আঘাতে মাথা ফেটে যায় শাহনাজ খাতুনের। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথায় চারটি সেলাই পড়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী মর্জিনা খাতুন বলেন, আমার স্বামীকে শ্বশুর-শাশুড়ি ঘর থেকে বের করে দিতে চায়। জমিজমা ও টাকা তাদের ছোট ছেলে ও মেয়েকে দিয়ে দিয়েছে। আমার স্বামী ঋণ করে ঘর দিয়েছে। সেই ঘর থেকে তারা এখন আমাদের বের করে দিতে চায়। এটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। শুক্রবার দুপুরে এ নিয়ে আবার কথা-কাটাকাটির একপর্যায়ে আমার স্বামী আমার শাশুড়িকে ধাক্কা দেয় ও মারধর করে। তবে আমি শাশুড়িকে মারপিট করিনি, শুধু ধাক্কা দিয়েছিলাম।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিথিলা আক্তার বলেন, শুক্রবার বিকেলে জরুরি বিভাগে শাহনাজ খাতুনকে নিয়ে এলে আমরা তার মাথায় চারটি সেলাই দিই। তার শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন ছিল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, আমি এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell