শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৮
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের সামনেই হত্যাকাণ্ড, ভিডিও ভাইরাল

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২২, ১১:২৭ অপরাহ্ণ
  • ২২৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের সামনেই প্রতিপক্ষের দায়ের কোপে শেখবর আলী (৪৫) হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেস আলীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

২৩ মার্চ (বুধবার) বিকেল পাঁচটার দিকে উপজেলার হালুহাটি গ্রামে এ ঘটনার পর বর্তমানে এ হত্যাকাণ্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখবর আলীর ছোট ভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নামোল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যেই প্রধান আসামি জিকোসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী জাকির হোসেন জিকোর সঙ্গে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে ২২ মার্চ প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন শেখবর আলী। পরে ঘটনা তদন্তে পরদিন ২৩ মার্চ বিকেলে ঘটনাস্থলে যান থানা পুলিশের এসআই ওয়ারেস আলীসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় জিকোসহ ৪-৫ জন অতর্কিতভাবে ধারালো দা, রাম দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা করলে ঘটনাস্থলেই শেখবর আলী মারা যান।

পরে এ ঘটনায় অভিযান চালিয়ে জিকোর স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করে থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনার ছায়া তদন্তে নেমে একই দিন শ্রীবরদীর বালিজুড়ি এলাকার গহীন অরণ্য থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেফতার করে র‌্যাব-১৪ জামালপুর এর একটি দল। এ নিয়ে এ মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনেই অতর্কিতে রামদা, দা, গরু জবাই করার ছুরি ও লাঠিসোটা নিয়ে শেখবর আলীর ওপর উপর্যুপরি আঘাত করেন জিকো, তার ভাই জজ মিয়া ও সাইফুলসহ অন্যরা। ঘটনার আকস্মিকতায় পুলিশ হতবিহ্বল হয়ে এগিয়ে আসার চেষ্টা করলে তাদের প্রতিও তেড়ে আসেন হামলাকারীরা। এক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হত্যাকাণ্ড এবং পুলিশের প্রতি তেড়ে আসার ঘটনা ভিডিওতে লক্ষ্য করা যায়।

শ্রীবরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি জিকো, তার ভাই জজ মিয়া ও সাইফুলসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের জড়িতের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন জিকো ও সাইফুল। এ ঘটনায় পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেস আলীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell