সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০১
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত 

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৯, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
  • ১৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

নরসিংদীর বেলাবতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের কোদালের কোপে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকার (৬২) নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) সকালে নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

নিহত প্রদীপ চন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামের মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, নিহত প্রদীপ চন্দ্র সরকারের সঙ্গে জমি নিয়ে তার আপন বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কৃষ্ণ চন্দ্র সরকার ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় কোপ দেয়। কোদালের কোপে প্রদীপ চন্দ্র মাটিতে লুটিয়ে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা আহত প্রদীপকে চিকিৎসার জন্য প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পুত্রবধূ রত্না রাণী সরকার জানান, কোদাল দিয়ে আমার শ্বশুরের মাথায় পাঁচটি কোপ দেওয়া হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell