সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪০
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জয়পুরহাট কালাইয়ে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া দলীয় কার্যালয় ভাঙচুর আগুন-১৪৪ ধারা জারি

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
  • ৩১৩ ০৯ বার দেখা হয়েছে

 

জয়পুরহাট কালাইয়ে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া দলীয় কার্যালয় ভাঙচুর আগুন-১৪৪ ধারা জারি

জয়পুরহাট প্রতিনিধি।।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কালাই উপজেলার পুনট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল ৩টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এছাড়া পুলিশ ও সেনা সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।

দলীয় সূত্র জানায়, পুনট ইউনিয়ন বিএনপিতে বিভক্তি রয়েছে। এ কারণে পুনট বাজারে বিএনপির তিনটি কার্যালয় রয়েছে। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকিরের নেতৃত্বে বিকেল ৩টায় ইউনিয়নের ৯টি ওয়াডৃ কমিটি ঘোষণার কথা ছিল। সে সময় দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ অনুগতদের নিয়ে কমিটি হচ্ছে বলে একপক্ষের নেতাকর্মীরা অভিযোগ তোলেন। ইব্রাহিম ফকির দ্রুত কমিটি ঘোষণা দেন। এরপর তার লোকজন মিছিল নিয়ে পুনট বাজারে বিএনপির অপরপক্ষের কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই কার্যালয়ে পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান (এলান) বসতেন। তিনি কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলমের সমর্থক বলে পরিচিত।

পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলান বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির কর্মী সমাবেশের কথা বলে অনুগতদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠনের চক্রান্ত করছিলেন। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা বাধা দেন। ইব্রাহিম ফকিরের লোকজন এসে দলীয় কার্যালয় ভাংচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির বলেন, বিকেলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি গঠনের কথা আগেই জানানো হয়েছিল। একটি পক্ষ তা বানচালে তৎপর হয়ে উঠে। আমরা কমিটি ঘোষণা করেছি। তবে দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয় জানা নেই।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দলের নেতাকর্মীরা দ্বন্দ্বে জড়ায়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell