বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৯
শিরোনামঃ
ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

জাতিসংঘে শান্তিরক্ষী গৌরব এখনো রয়েছে বাংলাদেশের ঝুলিতে

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৪, ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে

জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর দিক দিয়ে ২০২০ সালে শীর্ষ স্থান অর্জন করেছিল বাংলাদেশ। সেই গৌরব এখনো রয়েছে বাংলাদেশের ঝুলিতে। অর্থাৎ শান্তিরক্ষী পাঠানোর দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল মিনহাজ, নৌবাহিনীর ক্যাপ্টেন জিল্লুর রহিম, বিমানবাহিনীর এয়ার কমডোর রুসাদ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন।

তারা উল্লেখ করেন, ১৯৮৮ সালে ইরাক-ইরান সামরিক মিশনে ১৫ জন মিলিটারি পর্যবেক্ষক নিয়ে জাতিসংঘের অধীনে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৪০টি দেশে ৫৪টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এক লাখ ৮৩ হাজার ৬৭৯ জন সদস্য অংশ নিয়েছেন।

 

বর্তমানে বিশ্বের আটটি দেশের নয়টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় হাজার ৮৩২ জন সদস্য নিয়োজিত রয়েছেন। এরই মধ্যে শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব শেষ করেছেন সশস্ত্র বাহিনীর ৭০১ জন নারী সদস্য। বর্তমানে ৩৭২ জন নারী শান্তিরক্ষা কার্যক্রমে কর্মরত। বিশ্ব শান্তিরক্ষায় এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ১৩৯ জন জীবন বিসর্জন দিয়েছেন এবং ২৪২ জন আহত হয়েছেন।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিবুবুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের ডিজি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell