বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয় জরুরিসেবা ৯৯৯-পাইপে আটকা পড়া মাদরাসাছাত্র উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৯, ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

জাতীয় জরুরিসেবা ৯৯৯-পাইপে আটকা পড়া মাদরাসাছাত্র উদ্ধার

সবাই ঘুমে থাকা অবস্থায় মাদরাসা থেকে পালানোর চেষ্টায় বহুতল ভবনের পাইপে আটকে পড়ে সবুজ (১৩) নামের এক মাদরাসাছাত্র উদ্ধার

জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ ফোন করে খবর দিলে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের খৈয়াসার এলাকার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসায় ঘটনাটি ঘটে।  পরে এক ঘণ্টার প্রচেষ্টায় ওই মাদরাসাছাত্রকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সবুজ সরাইল উপজেলার রাণিদিয়া গ্রামের হাজি শামসুল হকের ছেলে। সে সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসার নাজেরা শাখার ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. নাজমুল আলম জানান, সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসা থেকে ৯৯৯ ফোন আসে একজন মাদরাসাছাত্র পাইটে আটকে আছে। তখন উদ্ধারকারী দল নিয়ে ৫ মিনিটে মধ্যে সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ পৌনে ১ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে বেলা ১২টায় ৭তলা বিশিষ্ট বহুতল ভবনের ৬ষ্ঠ তলার পাইপ লাইনে আটকে থাকা মাদরাসাছাত্রকে উদ্ধার করে আনেন ফায়ার ফাইটার আলমগীর হোসেন।

এ ব্যাপারে ওই মাদরাসার শিক্ষক হাফেজ বায়েজিদ আহমেদ বলেন, মাদ্রাসায় যখন সব ছাত্র ঘুমিয়ে ছিল তখন সবুজ ৬ষ্ঠ তলার পাইপ বেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে আর পাইপ বেয়ে নামতে পারেনি। তখন ভবনের বাইরের লোকজন এমন দৃশ্য দেখে মাদরাসায় এসে বিষয়টি জানায়৷ তখন ভবনের ছাদে গিয়ে দেখা মেলে সবুজের পাইপে আটকে থাকার দৃশ্য। দেখা মাত্র ৯৯৯ – এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সবুজকে পাইপ লাইন থেকে উদ্ধার করে উপরে তুলে আনে৷

তিনি আরও বলেন, সবুকে উদ্ধারের পর তার পরিবারকে বিষয়টি জানানো হয়। পরে বিকাল ৪টায় তার মা আসেন। পুলিশ সদস্যদের সামনে সবুজকে তার মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়৷

এসময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. শরীফ নেওয়াজ ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell