বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১০
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

জাতীয়করণের দাবিতে পূর্বঘোষণা অনুসারে যমুনা অভিমুখী লংমার্চে পুলিশের বাধা বসে পড়েন শত শত শিক্ষক।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩, ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ণ
  • ৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

জাতীয়করণের দাবিতে পূর্বঘোষণা অনুসারে যমুনা অভিমুখী লংমার্চে পুলিশের বাধা বসে পড়েন শত শত শিক্ষক।

ঢাকা প্রতিনিধি।

 

জাতীয়করণের দাবিতে পূর্বঘোষণা অনুসারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের লংমার্চ শুরুতেই পুলিশের বাধার মুখে পড়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চটি শুরু হলে পুলিশ বাধা দেয়। এতে রাস্তায়ই বসে পড়েন শত শত শিক্ষক। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়কটি বন্ধ হয়ে গেছে।

দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে আসা শিক্ষকদের হাতে এসময় বিভিন্ন রকমের প্ল্যাকার্ড-ফেস্টুন দেখা যায়। তারা—‘এমন কোনো দেশ নাই, চাকরি আছে বেতন নাই’ ‘ইবতেদায়ি শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’, ‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’, ‘বাড়ি না, রাস্তা? রাস্তা, রাস্তা’, ‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক’, ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’-ইত্যাদি লেখা স্লোগান দিতে থাকেন।
লং মার্চ শুরু করার আগে সমাবেশে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। দ্রুত তাদের দাবি মেনে নেওয়া হোক। শিক্ষকরা আজ ২১ দিন ধরে আন্দোলন করছেন, এটা কারওরই কাম্য নয়। জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদরাসার শিক্ষককে অবহেলা করছে। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ২১ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদরাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell