সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৭
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে ১৮ বছর পরে শেখ হাসিনার নামে হত্যা মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৯, ২০২৪, ১:৩৭ পূর্বাহ্ণ
  • ১৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে ১৮ বছর পরে শেখ হাসিনার নামে হত্যা মামলা

ঢাকা প্রতিনিধি।।

১৮ বছর আগে রাজধানীর বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর পল্টন থানায় এ হত্যা মামলা করেন মো. ছোবেদার আলী নামে এক ব্যক্তি।

মামলার অপর আসামিরা হলেন- দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা (৬৫), কুড়িগ্রামের আবদুল কাদের মণ্ডল (৫৮), বনানীর মীর মারফত উল্লাহ সুমন (৫৫), রকিবুল ইসলাম উজ্জ্বল (৫৫), শেখ নজরুল ইসলাম বাদল (৪৮), আওয়ামী লীগের বনানীর জামাই বাজার ইউনিটের সাধারণ সম্পাদক মো. হিরণ (৫০), কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর হাফিজুর রহমান (৫৬), বনানীর মো. হাসান (৬১), মতিঝিলের শামীম খান (৬০), সিলেটের মনা মিয়া (৫০), বরিশালের সালাউদ্দিন রিপন (৫০), পল্টনের মিন্টু চৌধুরী (৬০), জেবিন (৪৪), রফিকুল ইসলাম (৪৬), কুমিল্লার রাসেল হায়দার (৬৫), কুমিল্লার জিয়াউর রহমান চৌধুরী (৪৮), আবদুল হান্নান (৪৫), কুমিল্লার আলমগীর হোসেন (৪৬), মাহবুবুল হক (৫৫), হুমায়ুন (৫০), কবির (৫০), মাহবুব আলী (৩৮), হাফেজ বেলাল (৫৫), কবির হোসেন (৪৩), মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মনির হোসেন (৫০), মোকাররম হোসেন (৪২), মাজহারুল ইসলাম, আবুল কাশেম, বিপ্লব, সিরাজ, কামাল হোসেন, অজিউল্লাহ মাঝি, মহিবুল্লাহ, করিম, পারভেজ, বেলায়েত, বাবলু, সহিদুল্লাহ, বাপ্পাদিত্য বসু, রাশেদ খান ও আশিকুর রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০০৬ সালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতের চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা হয়েছে। মামলার বাদীকেও সেদিন আওয়ামী লীগের লোকজন পিটিয়ে গুরুতর জখম করেন। মামলার বাদী জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী এ তিন দলেরই সমাবেশ ছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে ‘লগি-বৈঠা’ নিয়ে সেই সমাবেশে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। সকাল থেকেই আওয়ামী লীগ পল্টন ময়দানে, বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এবং জামায়াতে ইসলামী বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়েছিল। সেদিন দুপুর থেকে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ‘লগি-বৈঠা’ সদৃশ লাঠি দিয়ে পিটিয়ে মানুষ মারার দৃশ্য পরবর্তী সময়ে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়। সেদিনের সেই সংঘর্ষে পাঁচজন নিহত হন। এর মধ্যে চারজন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছিলেন। তারা হলেন- মোজাহিদ (২২), হাফেজ শিপন (২৩), হাফেজ মাসুম (২১) ও হাবিবুর রহমান (৪৫)। নিহত আরেকজন ছিলেন ওয়ার্কার্স পার্টির কর্মী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell