রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৪
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

জামালগঞ্জ উপজেলায় কিশোরকে গলা কেটে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

জামালগঞ্জ উপজেলায় কিশোরকে গলা কেটে হত্যা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মো. আকরাম হোসেন নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আকরাম উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

এর আগে শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফেনারবাক ইউনিয়নের বরাউরা বিলে ধানক্ষেত থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে রাত ৩টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, শনিবার রাত ১১টার দিকে আকরামকে ধানক্ষেত থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা মো. রফিকুল ইসলাম বলেন, তিনি ও তার ছেলে দীর্ঘদিন ধরে ভাড়ায় অটোরিকশা চালান। রাত ১২টার দিকে অটোরিকশার মালিক তাকে ফোনে ঘটনা জানান। পরে পুলিশের সহযোগিতায় রাত ৩টায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মুখে, ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানায় হাসপাতাল সূত্র।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell