শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

জামালপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ মা-ছেলেসহ ৪ জন নিহত।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৮, ২০২৫, ১:২২ পূর্বাহ্ণ
  • ১৮০ ০৯ বার দেখা হয়েছে

 

জামালপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ মা-ছেলেসহ ৪ জন নিহত।

জামালপুর প্রতিনিধি।।
জামালপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এক শিশুসহ গুরুতর আহত হয়েছেন চারজন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রাম এলাকার শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮) ও জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬২)। নিহত এক নারীর পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন নিহত আরিফা আক্তার পলির ছেলে আরশ (৭), জামালপুর সদর উপজেলার কাষ্টসিংগা গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) এবং নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জামালপুর থেকে দিগপাইতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে জামালপুরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামের এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলিসহ অপর এক অজ্ঞাতপরিচয় নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামের আরও একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় এক শিশুসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা দিগপাইত এলাকায় ভ্যানটি আটক করেন। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell