শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

জামালপুরে মাকে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ায় শিক্ষক নামের কলঙ্ক কু শিক্ষক জলিল গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৮, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

জামালপুরে মাকে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ায় শিক্ষক নামের কলঙ্ক কু শিক্ষক জলিল গ্রেফতার।।

জেলার সরিষাবাড়ীতে মাকে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মো. আব্দুল জলিল (৪০) নামের এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে, বুধবার (২৭ মার্চ) সকালে সরিষাবাড়ী থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন মোছা. খোদেজা।

গ্রেপ্তার মো. আব্দুল জলিল উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি শ্যামের পাড়া ফিরোজা মজিদ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, বুধবার সকালে গ্রেপ্তার আব্দুল জলিলের বৃদ্ধ মা মোছা. খোদেজা থানায় এসে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। তার ছেলে তাকে ভরণপোষণ না দিয়ে উল্টো মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে জানান তিনি। পরে অসহায় বিধবা মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলে আ. জলিলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন ৫ (১) ধারায় মামলা রুজু করে রাতেই তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বলেন, বিধবা মাকে তার একমাত্র ছেলে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি থানায় এসে ছেলে বিরুদ্ধে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সেখান থেকে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell