বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১১
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

জিনের বাদশার ফাঁদে পড়া নারীকে খুন করেন সেই প্রতারকচক্র

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৮, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ
  • ১৫২ ০৯ বার দেখা হয়েছে

 

 

জিনের বাদশার ফাঁদে পড়া নারীকে খুন করেন সেই প্রতারকচক্র

পঞ্চগড়ে জিনের বাদশার ফাঁদে পড়ে টাকা ও সোনার গহনা হারান সামিমা আক্তার সোনিয়া (২৫) নামে এক নারী।

সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে এক পর্যায়ে টাকা-গহনা ফেরত চাইলে সেই নারীকে খুন করেন সেই প্রতারকচক্র।

ওই নারীর সর্বস্ব লুটে তাকে হত্যার অভিযোগ উঠেছে সোহেল (৩৫) ও আফরোজা (৩২) নামে এক দম্পত্তির বিরুদ্ধে। তারা নিহত সোনিয়ার প্রতিবেশী।

শনিবার (২৭ মে) গভীর রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়ার মৃত্যু হয়।

পরদিন আজ দুপুরে (রোববার) থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, নিহত সনিয়া জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর এলাকার ছলেমান আলীর মেয়ে। স্বামীর সংসার ছাড়া হয়ে শহরের ধাক্কামারা এলাকায় চার বছরের ছেলে সন্তান ও ছোট বোনকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী সোহেল ও আফরোজা দম্পতি সোনিয়াকে বিভিন্নভাবে লোভ লালসা দেখিয়ে আসছিলেন। এর মাঝে জিনের বাদশার কথা বলে শহরে জমি কেনাসহ একের পরিবর্তে তিনগুণ টাকা ও সোনা-গহনা দেওয়ার লালসা দেওয়া হয় সোনিয়াকে। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।

সোনিয়া সেসব টাকা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে ও ধার দেনা করে দিয়েছিলেন। সবশেষ গত শনিবার ঘরের বাকি জিনিসপত্র বিক্রি করে সোনিয়া। এর মাঝে বিকেলের দিকে মাদরাসার এতিম বাচ্চাদের কাপড় কিনে দেওয়ার কথা বলে সোনিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আফরোজা।

এর পর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসে সোনিয়া জানায় তাকে বিষ খাওয়ানো হয়েছে। দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সোনিয়া। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

সোনিয়ার ছোট বোন সাদিয়া আক্তার অভিযোগ করে বলেন, অনেক কিছু পাইয়ে দেওয়ার লোভ দেখিয়েছিল সোহেল ও আফরোজা। আমরা গরিব পরিবারের হওয়ায় তাদের ফাঁদে পা দেয় আমার বোন। এর মাঝে আমার বোনের কাছ থেকে অনেক টাকা নিয়েছে তারা। শনিবার এতিমখানার তিন বাচ্চাকে জোব্বা কিনে দেওয়ার কথা বলে বোনকে হিমালয় পার্কে নিয়ে যায়। এর পর তাকে জোর করে বিষ খাইয়ে তার কাছে থাকা আরোও ২০ হাজার টাকা ও দুটি মোবাইল তারা নিয়ে নেয়। বোন অসুস্থ হয়ে বাড়ি ফিরে সব খুলে বলে। এর পর তাকে হাসপাতালে নেওয়া হয়। আমরা এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করে কঠিন বিচার দাবি করছি।

নিহতের ছোট ভাই বলেন, তারা স্বামী-স্ত্রী আমাদের শেষ করে দিয়েছে। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর নাম নিয়ে তাদের সব কর্মকাণ্ডের কথা বলে গেছে আমার বোন। তাদের জন্য এর আগেও আমার বোন আত্মহত্যার চেষ্টা করেছিল। আফরোজার স্বামী সোহেল চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছিল। তাও দেয়ার কোন খবর ছিল না। পাওনাদারদের চাপে আমার বোন তাদের কাছে টাকা চায়। এর পর তারা স্বামী- স্ত্রী টাকা ফেরত দেওয়ার নাম করে আমার বোনকে হত্যা করে। আমরা এ ঘটনায় তাদের কঠিন বিচার দাবি করছি।

নিহতের মামা এনামুল হক ও বোনজামাই বলেন, তারা স্বামী-স্ত্রী (সোহেল ও আফরোজা) দীর্ঘদিন ধরে সোনিয়ার সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের প্রতারণার শিকার হয়ে পাওনাদারের চাপে ওই দম্পতিকে টাকা ফেরতের জন্য বলে সে। এর পর তারা কৌশলে সোনিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে বিষ খাইয়ে হত্যা করে।

ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ওই দম্পতিকে পাওয়া যায়নি। পরে আফরোজার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেন। বাংলানিউজের কথা শুনে ফোন কেটে বন্ধ করে দেন।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ফারহান তানজিল বলেন, অপরিচিত বিষক্রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয় ওই নারী। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে রংপুরে রেফার্ড করা হয়। এর মাঝে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল বলেন, ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell