শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৪
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

জিয়াকে ধরে রায় কার্যকরের জন্য চেষ্টা অব্যাহত:স্বরাষ্ট্রমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ
  • ৩২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ব্লগার লেখক অভিজিৎ হত্যা মামলায় দণ্ডিত পলাতক আসামি মেজর জিয়াকে ধরে রায় কার্যকরের জন্য চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লেখক অভিজিৎ হত্যা মামলার রায়ে পাঁচজনের মৃত্যু ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মেজর জিয়া চতুর লোক। আমাদের কাছে তথ্য আছে, সে হয়তো অন্য দেশে গা ঢাকা দিয়ে আছে। আমাদের চেষ্টা আছে তাকে ধরে নিয়ে এসে রায় কার্যকরের জন্য।

তিনি আরও বলেন, আমাদের কথা হলো মামলায় সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারউল্লাহ বাংলাটিমের একটি দল হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। তখন জঙ্গি উত্থান হয়েছিল বাংলাদেশে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সব কার্যক্রম ব্যর্থ করেছিল।

জেলা পরিষদের অর্থায়নে ৩৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ১০ ফুট উচ্চতার রণাঙ্গনে যুদ্ধরত এক মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। উদ্বোধন শেষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell