শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১১
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

জুম্মায়,,খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া সারাদেশে।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৬, ২০২১, ৯:২৭ অপরাহ্ণ
  • ৩৩০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে আজ শুক্রবার দোয়া কর্মসূচি পালন করেছে দলটি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেতা–কর্মীরা তাঁর জন্য দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। বায়তুল মোকাররম মসজিদে দোয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

জাতীয় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান জুমা নামাজের পর মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করেন। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে আলাদা করে বিশেষ আরেকটি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেসারুল হক। উভয় মোনাজাতে বিএনপির তৈমুর আলম খন্দকার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী, মীর সরফত আলী, সালাহউদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন, আনিসুর রহমান তালুকদার, অঙ্গসংগঠনের রফিকুল আলম, ইশরাক হোসেন, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, সাইফুল আলম, সুলতান সালাউদ্দিন, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল, ২০–দলীয় জোটের শরিক এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাগপার খন্দকার লুতফুর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদাসহ কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

 

 

মোনাজাতে নেতা-কর্মীদের অনেককে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর কাছে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করতে দেখা যায়। দোয়া উপলক্ষে জাতীয় মসজিদের চারপাশে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিপুলসংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়। দক্ষিণ গেটের কাছাকাছি স্থানে রাখা হয় পুলিশের রায়ট কার, জলকামানের গাড়ি ও প্রিজন ভ্যান। বিএনপি নেতারা জানান, সারা দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও উপাসনালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা হয়েছে। খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell