সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৯
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে,এ সপ্তাহের শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত-উপদেষ্টা নাহিদ ইসলাম: জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে,এ সপ্তাহের শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত-উপদেষ্টা নাহিদ ইসলাম

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২৫, ২:৫০ পূর্বাহ্ণ
  • ১৬৪ ০৯ বার দেখা হয়েছে

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, হয়তো এ সপ্তাহের শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানাতে পারবো।

ঢাকা প্রতিনিধি।।

(১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের একাদশ ও শেষ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এই অধিবেশন হয়।

নতুন দল গঠন এবং সেখানে তার যোগ দেওয়া এবং সরকার থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আমি এ বিষয়ে আমার অবস্থান ব্যক্ত করেছি মিডিয়ার বিভিন্ন জায়গায়। তবে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত না। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে এ ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না।

তিনি বলেন, বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী..নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে। আমি আমার জায়গাতে বলেছি যে, সে দলে যুক্ত হওয়ার সম্ভাবনা হয়তো আমার থাকতে পারে। তো সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করবো। সেই বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু সেটার সম্ভাবনা আছে। হয়তো এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারবো।

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে নাহিদ ইসলাম আহ্বায়ক হচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্য সচিব হিসেবে কে আসছেন এ নিয়ে নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে খুব ঘন ঘন অগ্নিসংযোগের কারণে টাওয়ারে কমিউনিকেশন ও ইন্টারনেট সংযোগ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হচ্ছে। এটি পরিকল্পিতভাবে হয়তো ঘটানো হচ্ছে। এ বিষয়ে কোনো সমাধান করা যায় কি না, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সারাদেশে প্রেস ক্লাবগুলোতে যে গ্রুপিং এবং বিভক্তি তৈরি হয়েছে সেটি নিয়ে ডিসিরা সমস্যা ফেইস করছেন। সে জায়গা থেকে আমরা বলেছি, ঢাকার যে সাংবাদিক সংগঠন রয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশন রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে আমরা সুরাহা করার চেষ্টা করবো।

গুজব, মিথ্যা তথ্য ও সোশ্যাল মিডিয়ায় অপতথ্যের প্রবাহ নিয়ে ডিসিরা উদ্বেগ জানিয়েছেন জানিয়ে নাহিদ বলেন, এ জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়ের অধীনে যে উদ্যোগগুলো নিয়েছি সে বিষয়ে তাদের অবহিত করেছি। আমাদের যে চলমান প্রকল্প রয়েছে সে বিষয়ে সহায়তা করার জন্য মাঠ প্রশাসনকে বলেছি। আমাদের যে আইসিটি স্ট্র্যাটেজি তৈরি করছি সে সম্পর্কে তাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি।

নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের তথ্য সংগ্রহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প নেওয়া হচ্ছে, সেটি এপ্রিল থেকে শুরু হবে। মাঠপর্যায়ে প্রশাসনের কাছে যে তথ্য আছে সেগুলো সংরক্ষণের জন্য বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell