শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৩
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

জেনারেল (ভিক্টোরিয়া ) হাসপাতালে মাত্র ৩০ মিনিটের মধ্যে দেওয়া হচ্ছে করোনার ফলাফল-৩০০ শয্যা হাসপাতালেলাগছে ২৪ ঘণ্টা।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২১, ১:১৪ পূর্বাহ্ণ
  • ৩৬২ ০৯ বার দেখা হয়েছে

 

নগর সংবাদ।।জেনারেল (ভিক্টোরিয়া ) হাসপাতালে মাত্র ৩০ মিনিটের মধ্যে দেওয়া হচ্ছে করোনার ফলাফল-৩০০ শয্যা হাসপাতালেলাগছে ২৪ ঘণ্টা।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া ) হাসপাতালে মাত্র ৩০ মিনিটের মধ্যে দেওয়া হচ্ছে করোনার ফলাফল। অন্যদিকে ৩০০ শয্যা হাসপাতাল সহ জেলার অন্যান্য বুথে আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষায় সময় লাগছে ২৪ ঘণ্টারও বেশি। আরটি-পিসিআর টেস্টের বদলে জেনারেল হাসপাতালে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া ) হাসপাতাল সহ ৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ৬াট বুথে চলছে অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম। এই প্রক্রিয়ায় জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে, এমন ব্যক্তি বা কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা যে কেউ নমুনা জমা দিয়ে ৩০ মিনিটের মধ্যে করোনা আক্রান্ত কিনা নিশ্চিত হতে পারবেন। জানা যায়, ভিক্টোরিয়া হাসপাতালে প্রতিদিন দুপুর ১২ থেকে ১ পর্যন্ত একটি বুথে অ্যান্টিজেন টেস্ট করা হয়। প্রতিদিন বুথে প্রায় ৩০-৪০টি নমুনা পরীক্ষা করা হবে। অ্যান্টিজেন টেস্টে সরকার নির্ধারিত ফি ১০০ টাকা। এছাড়া নারায়ণগঞ্জে ব্র্যাক তাদের বুথে বেসরকারি ভাবে অ্যান্টিজেন টেস্ট করছে। নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান এই বিষয়ে বলেন, জেলায় করোনা রোগী বাড়ছে। প্রতিদিন পুরো জেলায় প্রায় ২ হাজার রোগীর করোনার নমুনার পরীক্ষা করা হয়। এজন্য আমাদের জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার ফলাফল পজিটিভ হলে ৩০ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে। তবে উপসর্গ থাকা সত্ত্বেও কারও টেস্টের ফল নেগেটিভ হলে পুনরায় ওই নমুনাটি আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হবে। নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এই বিষয়ে বলেন, নারায়ণগঞ্জে করোনার সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় নারায়ণগঞ্জ জেনালে হাসপাতালসহ ৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে চলছে অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম। রোগীরা এই টেস্টের মাধ্যমে অতি দ্রুত করোনার ফলাফল পাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell