শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৬
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বেড়েছে শতকরা ৩৫ শতাংশ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৮, ২০২১, ১২:০১ পূর্বাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। আজ রাত থেকেই পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হচ্ছে। রোববার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে লঞ্চ মালিক সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আজ রাত থেকেই পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী লঞ্চ চলবে।

 

প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে ৬০ পয়সা। বর্তমান ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এটা ১০০ কিলোমিটারের মধ্যে প্রযোজ্য হবে। ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা। বর্তমানে সর্বনিম্ন যাত্রী প্রতি ভাড়া ছিল ১৮ টাকা। সেটি বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। সে হিসাবে ভাড়া বেড়েছে শতকরা ৩৫ শতাংশ। কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি। যেহেতু তেলের মূল্য বাড়ানো হয়েছে তাই লঞ্চ মালিকরা দাবি করে আসছিলেন ভাড়া বাড়ানোর। আমরা আলোচনা করে যাত্রীদের যাতে কষ্ট না হয়, মালিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকগুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।

 

আজ থেকে এ ভাড়া কার্যকর হবে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় মালিকদের পক্ষ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আশা করি আজ রাত থেকেই মালিকরা লঞ্চ চালু করবেন। এখন থেকেই পরিবর্তিত ভাড়ায় লঞ্চ চলবে। জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের বিষয় নিয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এ বৈঠক করে। বিকেলে পৌনে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়ে রাত পৌনে আটটা পর্যন্ত চলে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell