সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৪
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

জয়পুরহাটে চুরি হওয়া ২৪টি মোবাইলফোন লাখ টাকাসহ গ্রেফতার ৪

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১১, ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জয়পুরহাটে চুরি হওয়া ২৪টি মোবাইলফোন ও ২ লাখ ৩২ হাজার টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরের দিকে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান স্থানীয় সংবাদকর্মীদের এ তথ্য জানান।

গ্রেফতাররা চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জানা গেছে, জয়পুরহাট জেলা শহরের পাঁচুর মোড়ে কেন্দ্রীয় মসজিদ মার্কেটে পরিচালিত লাবিব টেলিকম সেন্টারটি গত ০৯ আগস্ট রাতে বন্ধ করে বাড়ি যান মালিকপক্ষ। পরদিন ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে দোকান খুলে দেখা যায়, সেখানে বিভিন্ন কোম্পানির ১৫ লাখ ৬৬ হাজার ৮১৩ টাকা মূল্যের ৮৪টি স্মার্ট মোবাইলফোন ও ড্রয়ারে থাকা ২ লাখ ৩২ হাজার ৯৮০ টাকা চুরি হয়েছে। পরে দোকান মালিক বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ জেলার কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকা থেকে বুধবার দুপুর ১২টার দিকে ২৮টি মোবাইলফোনসহ চার জনকে গ্রেফতার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, সুদুর চট্টগ্রাম থেকে এসে অভিনব কায়দায় একটি দোকানে মাত্র দুই মিনিটের ব্যবধানে তালা কেটে ১৫ মিনিটেই ৮৪ লাখ টাকার স্মার্ট ফোন চুরি করা এই চক্রটি সিএনজিযোগে পালিয়ে যাবার সময় ওই ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চক্রটির কাছ থেকে নগদ ২ লাখ ৩২ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দু’জনকে বৃহস্পতিবার বিকেলে জবানবন্দি নেওয়ার জন্য আদালতে নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell