বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৯
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

ঝালকাঠি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জনের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ
  • ৩২৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঢাকা বরগুনা রুটের এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ প্রেরন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আনুমানিক শতাধিক যাত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বারতে পারে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছেন। ঢাকা থেকে ছেড়ে বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এই অগ্নিসংযোগ ঘটে। অগ্নিকাণ্ডে সংবাদ প্রেরন পর্যন্ত ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং শতাধিক অগ্নিদগ্ধকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার অভিযানে বরিশাল ফায়ারসার্ভিস, ঝালকাঠি ফায়ারসার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে। দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়া লঞ্চের একাধিক যাত্রী জানিয়েছেন, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে পর্যায়ক্রমে পুরো লঞ্চে ছড়িয়ে পরে। এসময় লঞ্চে থাকা কয়েকশো যাত্রীদের অনেকে প্রানে বাঁচতে নদীতে ঝাপ দেয়। কিন্তু তাতেও অনেকের প্রান রক্ষা হয়নি। বরিশাল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো.বেলাল উদ্দিন জানান, বরিশাল ও ঝালকাঠির স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কি কারণে আগুনের সূত্রপাত্র হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন রুম থেকে আগুনের সুত্রপাত। ঘটনার ব্যাপারে জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ নাজমুল আলমকে আহবায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পথে রয়েছেন বলে জানাগেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell