রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৯
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

ঝালকাঠিতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ 

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৫, ২০২১, ১১:১৩ অপরাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঝালকাঠির রাজাপুরে সিফাতুল ইসলাম তামিম (১৮) নামে এক কলেজছাত্রকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের স্বীকার তামিম উপজেলা সদরের বাঘড়ি এলাকার মো. খলিলুর রহমানের ছেলে ও বরিশাল পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। নির্যাতনকারী সোহাগ হোসেন অপু মৃধা উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকার বাসিন্দা ও বরিশাল বিমানবন্দর থানায় কর্মরত (এএসআই) মো. ইদ্রিস আলী মৃধার ছেলে। আহত তামিম জানায়, গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় দুই দল এসএসসি পরীক্ষার্থী সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা করিছিল। তামিম বুঝতে পেরে দুই পক্ষকে ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেয়। পরে দুই পক্ষই ঘটনাস্থল থেকে চলে যায়।

 

 

এই দুই পক্ষের মধ্যে এক পক্ষ নির্যাতনকারী অপু মৃধার সহযোগী। এই ঘটনার জেরে গতকাল বুধবার বিকালে অপু ও তার দুই সহযোগী মিলে দুইটি মোরটসাইকেলে করে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে তামিমকে তুলে নিয়ে আঙ্গারিয়া এলাকায় যায়। সেখানে আঙ্গারিয়া পঞ্চগ্রাম বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে আটকে টানা দুইঘন্টা হাতুড়ি ও লোহার রড দিয়ে তামিমকে নির্মমভাবে পেটায়। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের বারান্দা থেকে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

 

 

জানা যায়, অপু মৃধা এর আগেও একাধিকবার এমন নির্মম ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম মনিরুজ্জামানের ছোট ভাই যুবলীগ নেতা সাইফুজ্জামান রুবেল হত্যাচেষ্টা, সত্যনগর এলাকার অপর এক যুবককে হত্যাচেষ্টা, পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ও মাদকের মামলাসহ রাজাপুর ও ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে। তামিমের বাবা মো. খলিলুর রহমান মুঠোফোনে বলেন, আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। লিখিত অভিযোগ নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টা পর্যন্ত থানায় অবস্থান করেও মামলা করতে পারিনি। পুলিশ বলেছে, তদন্ত করে দেখে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি এই ঘটনার বিচার চাই। রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. হালিম তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell