বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রকে জঙ্গী সন্দেহে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ
  • ২৩৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে জঙ্গী সন্দেহে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা মো. রফিকুল ইসলাম রাসেল (২০) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করে রাজাপুর থানায় সোপর্দ করেছে। রফিকুল ইসলাম রাসেল পিরোজপুর জেলাধীন ইন্দুরকানি উপজেলার চন্ডিপুরের মো. শহিদুল ইসলামের ছেলে এবং রাজাপুর উপজেলা বাইপাস মোড়ে অবস্থিত বেলায়েত ক্বারির প্রতিষ্ঠিত দারুল উলুম কওমি মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র। রাসেল রাজাপুর সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নুরুন নাহার নিরুর বাড়িতে লজিং থেকে পশ্চিম ফুলহার মোল্লাবাড়ি মসজিদে ইমামতি করতেন। এ ঘটনায় রবিবার দুপুরে র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

মামলা সূত্রে জানাগেছে, শনিবার দুপুর পৌনে ২টার দিকে র‌্যাব সদস্যরা উপজেলার মেডিকেল মোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রফিকুলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান নিষিদ্ধ জিহাদী বই উদ্ধার করে র‌্যাব। পরে তাকে র‌্যাব-৮ এর বরিশাল কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার রাজাপুর থানায় সোপর্দ করেন। জিজ্ঞাবাদে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের দাওয়াতী শাখার সক্রিয় সদস্য বলে রফিকুল নিজেকে দাবী করেন এবং সে ও তার অন্যন্য সহযোগীরা নিষিদ্ধ জঙ্গী সংগঠন “তামিম আল আদনানি” নামক আনসার আল ইসলামের একজন সদস্যকে আমির হিসেবে মানেন। তার নেতৃত্বেই রাষ্ট্র বিরোধী বিভিন্ন কর্মকান্ড করে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, রবিবার দুপুরে তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে। মামলার পরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell