শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে অন্তঃসত্ত্বা নারীকে মারধর,থানায় অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২৩, ৯:৪১ পূর্বাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

 

 হরিণাকুণ্ডুতে অন্তঃসত্ত্বা নারীকে মারধর,থানায় অভিযোগ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন

হরিণাকুণ্ডু উপজেলাতে অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনকে মারধর খবর পাওয়া গেছে। বন্দুক রাখা জমি লিখে না দেওয়ায় শুক্রবার ১১ আগষ্ট উপজেলার ভায়না ইউনিয়নের ভায়না গ্রামের এই ঘটনা ঘটে। ফারুকের বসত বাড়িতে অতর্কিত হামলা করে মৃত্যু বজলুর রহমানের স্ত্রী শামসুন্নাহার, ছেলে ফারুক হোসেন,ও শিল্পি খাতুন-কে ব্যাপক মারধর করে। এরমধ্য আহত শিল্পি খাতুন অন্তঃসত্ত্বা। আহতরা সবাই হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Open photo

আহত ফারুক হোসেন সাংবাদিকদের জানান, অভাবের কারণে আমি ৫ বছর আগে ১৯ শতক জমি রহিম বক্স এর ছেলে নাসির উদ্দীনের নিকট ৮০ হাজার টাকায় বন্দুক রাখি। জমি ছাড়িয়ে নেওয়ার পূর্বেই নাসির উদ্দীন মারা যায়। এখন ছাড়াতে গেলে তুহিন ও মাসুদুর রহমান আমার জমি ফেরত না দিয়ে উল্টা জমি লিখে নিতে চাই। তাছাড়া মাসুদুর রহমান (সোনালী ব্যাংক কর্মকর্তা) ও তার দলবল নিয়ে আমাকে ও আমার মা এবং আমার গর্ভবতী স্ত্রীকে বাশেঁর লাঠি দিয়ে ব্যাপক মারধর করে এবং বন্দুকের জমি জোরপূর্বক লিখে নেওয়ার জন্য ফাঁকা স্টাম্পে আমাদের টিপসহি নিয়েছে। আমি এর সঠিক বিচাই চাই। ঘটনার সুর ধরে সোনালী ব্যাংক কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক কথাবার্তা বলতে থাকে। বলে সাংবাদিকদের আর কোন ও কাজ নেই। গ্রামে ছাগল,গরু চুরি হচ্ছে সেখানে নিউজ করার জুত নেই। তিনি আরও বলেন আপনাদের পুলিশ কি করে তা আমার জানা আছে। তাছাড়াও তিনি সাফ জানিয়ে দেন সেই সময়ে আমরা ঐ জমি ২ লক্ষ ৭৭ হাজার টাকায় কিনেছিলাম, কিন্তু রেজিষ্ট্রি করা হয়নি। জমি যখন দেবে না তখন লাঠি দিয়ে পিটিয়ে জমি আদায় করা হবে। কথাবার্তার একপর্যায়ে তাঁরা ঐ জমির টাকা ফেরত দিলে জমি ছেড়ে দেওয়ার কথাও স্বীকার করেন। হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, ঘটনাটি আমি শুনেছি। তাদের পরিবারের পক্ষ থেকে শনিবার ১২ আগষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell