শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

টানা চার দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেল আহত এসএসসি পরীক্ষার্থী নয়ন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
  • ৩৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

টানা চার দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেল আহত এসএসসি পরীক্ষার্থী নয়ন

এসএসসি পরীক্ষায় আর বসা হলো না। টানা চার দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেল সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নয়ন আহমেদ (১৬)।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নয়ন আহমেদ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মোল্লাপাড়া গ্রামের কাজল আহমেদের ছেলে।

সোমবার নয়ন ও তার বন্ধু অনিক হোসেন মোটরসাইকেলে উপজেলার আড়ানীবাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। কটার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নয়নের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে রামেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

রাজশাহীর বাঘা থানার পুলিশ পরিদর্শক আবদুল করিম বলেন, ‍‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে ঘটনার দিন ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। পরে সেখান থাকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে আজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ সে বাউসা হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell