শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৫, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
  • ২৬০ ০৯ বার দেখা হয়েছে

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের চাষাঢ়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনের দিকে আসছিল। রেললাইনে এক বৃদ্ধের টাকা পড়ে যায়। স্টেশনে থামার আগেই রেললাইনে নেমে পড়ে যাওয়া টাকা খুঁজছিলেন তিনি। এরই মধ্যে ট্রেন চলে আসে এবং নিচে কাটা পড়েন বৃদ্ধ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃদ্ধের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চাষাঢ়া স্টেশন মাস্টার খাজা সুজন বলেন, বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ২১৪ নাম্বার ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছে। এখন পর্যন্ত নিহত বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য চাষাঢ়া স্টেশনে দাঁড়িয়েছিলাম। সেই বৃদ্ধ আমার থেকে কিছুটা দূরে ছিল। ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি চাষাঢ়া স্টেশনে থামার আগেই বৃদ্ধ লাইনে নেমে কিছু একটা খুঁজছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি নিচে কাটা পড়েন। অন্যদের মাধ্যমে শুনেছি রেললাইনে নাকি তার টাকা পড়ে গিয়েছিল। সেই টাকার জন্যই তিনি লাইনে নেমেছিলেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার সময় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell