রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৩
শিরোনামঃ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার চিত্র এবার নেই, নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন সরেজমিনে ঘুরে দেখা যায়

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৮, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
  • ১৪৯ ০৯ বার দেখা হয়েছে

ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার চিত্র এবার নেই, নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন সরেজমিনে ঘুরে দেখা যায়

ঢাকা প্রতিনিধি।।

শুক্রবার (২৮ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র।সরেজমিনে ঘুরে দেখা যায়, স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মের লাইনে রাখা আছে ট্রেনের রেক। কোনো কোনো প্ল্যাটফর্মে অতিরিক্ত রেকও রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে। ট্রেন ছাড়ার পর যেসব প্ল্যাটফর্ম খালি হচ্ছে, সেসব প্লাটফর্মে পরবর্তী ট্রেনগুলোর রেক এনে রাখা হচ্ছে বা কোনো ফিরতি ট্রেনের জন্য খালি রাখা হচ্ছে। এভাবেই সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে।

যাত্রীরা জানিয়েছেন, স্টেশনে ভোগান্তি ছাড়া এমন ঈদযাত্রা কমই পেয়েছেন। স্টেশনের ব্যবস্থাপনায় খুশি তারাও

কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী শাকিল হোসেন বলেন, আমাদের ট্রেন সাড়ে ১০টায় স্টেশন ছাড়বে। সকাল ৯টায় এখানে এসেছি। সাড়ে ৯টায় দেখি ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে। আগে অনেক দেরি হতো। এক দুই ঘণ্টা বিলম্বে ছাড়তো। এখন আর সেই ভোগান্তি নেই। সময়মতো ট্রেন ছাড়ছে। স্টেশনের ব্যবস্থাপনাও ভালো।

একতা এক্সপ্রেসের যাত্রী সাগর আহমেদ  বলেন, আগেও ট্রেন ভ্রমণ করেছি। ভোগান্তির শেষ ছিল না। এবার ব্যবস্থাপনা ভালো মনে হচ্ছে। টিকিটবিহীন যাত্রী নেই। আগে দেখা যেত একজনের সিটে আরেকজন বসে আছে। ভোগান্তি ছাড়া বাড়ি যেতে ভালো লাগছে।

আরেক যাত্রী রেহানা বেগম বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি, ঈদের পরের দিন বাবার বাড়িতে যাব। ছেলে-মেয়েরাও খুব খুশি, অনেক দিন পর বাড়ি যাচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell