বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ডাকাত দলের সদস্যদের গুলিতে দুই পুলিশসহ চারজন আহত

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৩, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাত দলের সদস্যদের গুলিতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাঁচ-ছয়জন সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় প্রবেশ করে। পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এলে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় কাসিন্দা দুলাল সরদার ও ইউসুফ গুলিবিদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা ধাওয়া করলে ডাকাত দল সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আল-আমিন বিশ্বাস বলেন, ডাকাত সন্দেহ আমরা কয়েকজন বাড়ির পাশে অবস্থান করি। একযোগে ডাকাতদের ঘেরাও করলে তারা অস্ত্রের ভয় দেখালে ফিরে আসি। এ সময় পুলিশ এলে ডাকাতরা গুলি চালায়।’

বাড়ির মালিক আজিজ মাস্টার বলেন, ‘ডাকাত ডাকাত বলে চিৎকার শুনে উঠে দেখি অনেক লোক। পরে আমার ঘরের জানালার গ্রিল কাটা দেখে আমি অসুস্থ হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন সবাই চলে আসে।’

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ডাকাতদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। তাদের গুলিতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে তদন্ত পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell