রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫১
শিরোনামঃ
নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান

ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনা – মেয়র আইভী

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৯, ২০২১, ১২:২৬ পূর্বাহ্ণ
  • ৩৬৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাংলাদেশকে আলোকিত করে অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন শেখ হাসিনা। তিনি না থাকলে পদ্মা সেতু হতো না। সবাই ‘না’ করে দিলেও তিনি বলেছিলেন, জনগণের টাকায় পদ্মা সেতু হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সড়ক ও কাউন্সিলরের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র আইভী।

মেয়র আইভী বলেন, প্রধানমন্ত্রী মেট্রোরেলও করলেন। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনা। তার কারণে এক স্থানে বসেই আমরা এখন সারাবিশ্বে যোগাযোগ করতে পারছি। ই-কমার্সের মাধ্যমে আমাদের অর্থনীতি এক ধাপ এগিয়েছে। এসব কিছুর কৃতিত্ব শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করেছেন। তার কন্যা সারাদেশে ৬৪০টি মডেল মসজিদ নির্মাণ করছেন কোটি কোটি টাকা ব্যয়ে। মসজিদ-মন্দির-মাদরাসায় প্রতিনিয়ত আর্থিক অনুদান দিয়েছেন এবং দিচ্ছেন। আগে মাতৃত্বকালীন ছুটি কম ছিল, সেটাকে বাড়িয়ে ছয় মাস করেছেন। পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করেছেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell