রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৭
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

ডিবি কার্যালয়ে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

ডিবি কার্যালয়ে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান

রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

রোববার (১৯ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবির একটি সূত্র জানায়, শাকিব খান এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

সাত বছর আগের এক ঘটনা নতুন করে সামনে এনে সম্প্রতি শাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক।

এই প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশের শরণাপন্ন হন শাকিব খান। শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় এই নায়ক মামলা করতে উপস্থিত হন।

শাকিব খান জানান, প্রযোজক নামধারী এই প্রতারক যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় গিয়েছিলাম। মিথ্যা অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেন অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে।

শনিবার রাতে রাজধানীর গুলশান থানায় যান শাকিব খান। পুলিশ জানায়, কিছু পরামর্শ নিয়ে থানা থেকে বেরিয়ে যান তিনি। রাত সোয়া ১টার দিকে গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চিত্রনায়ক শাকিব খান রাতে গুলশান থানায় আসেন। পরে থানার (ওসি) এবিএম ফরমান আলী রুমে কিছু সময় অবস্থান করেন। এর কিছুক্ষণ পরে থানা থেকে বেরিয়ে যান। তবে চিত্রনায়ক শাকিব খানের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell