সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৪২ জন গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২২, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৪২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৪২ জন গ্রেফতার হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে অপারেশন ডেভিল হান্টে ১০ জন ও সাধারণ অভিযানে ৩২ জনসহ মোট ৪২ জন গ্রেফতার হন।

গ্রেফতাররা হলেন ফতুল্লা আওয়ামী লীগ নেতা রাসেল শেখ (৪৮), সিদ্ধিরগঞ্জ ৫ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রাকিবুল ইসলাম (২৩), আড়াইহাজার আওয়ামী লীগ নেতা মো. জুয়েল রানা (৩৮), বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মো. শুভ (৩০), রূপগঞ্জ আওয়ামী লীগের কর্মী মোক্তার হোসেন ভূঁইয়া (৪৩), গোপাল অধিকারী (৪৬), কাঞ্চণ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহসিন মোহাম্মদ মোহন, সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগ সদস্য গাজী আশরাফুল ইসলাম ওরফে আশফুল ইসলাম ওরফে আশরাফ (৪৩), কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আসাদুজ্জামান ওরফে বিপ্লব (৪৫) এবং সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ কর্মী মো. ইমাম কাজী (৩৮)।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell