সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ডেমরা থেকে অস্ত্র ও মাদক মামলা গুলিসহ গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২০, ২০২২, ৭:১১ অপরাহ্ণ
  • ৪৬১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের অস্ত্রধারী ভয়ঙ্কর সন্ত্রাসী মো. দেলোয়ার হোসেন (৩৯) কে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ম্যাগাজিন ভর্তি ১টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ব্লাঙ্ক কার্তুজ, ২টি মোবাইল  ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা করা হয়।

 

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে কৌশলে গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা থানা এলাকায় ডগাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র-গুলিসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃত দেলোয়ার কুমিল্লা জেলার মুরাদনগর থানার মানিককান্দি গ্রামের মো. শাহজাহানের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. দেলোয়ার হোসেন এর স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলায় হলেও দীর্ঘদিন যাবৎ সে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল। সে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

 

নিরীহ মানুষকে হত্যা করতে সে এতটুকু দ্বিধা করতো না। এই ভয়ঙ্কর সন্ত্রাসীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না। নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা,অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

 

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী হলে সে কৌশলে গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell