মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৪
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

ডোমারে ডাকাতির পাঁচ মাস পর আন্তজেলা ডাকাত দলের ১ সদস্য খানসামা থেকে গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৯, ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

ডোমারে ডাকাতির পাঁচ মাস পর আন্তজেলা ডাকাত দলের ১ সদস্য খানসামা থেকে গ্রেফতার।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। ডোমারের বক্করের মোড়ে ডাকাতির ঘটনায় ডাকাত পরিমল চন্দ্র(৩১),পিতা -অনিল চন্দ্র, গ্রাম -কৃষ্ণপুর, থানা -খানসামা, জেলা দিনাজপুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ৮ই অক্টোবর রবিবার রাতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার খানসামা বাজার এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। গত পহেলা মে ডোমার থানাধীন ছোট রাউতা ব্রাহ্মণপাড়া এলাকার বিজয় চক্রবর্তির বাড়িতে মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২জনের ডাকাত দল বাড়ির লোকদের ছোড়া দিয়ে ভয় ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে ১লাখ ৮৮হাজার টাকা, ২ভরি স্বর্ণালংকার, ৪ভরি রুপার অলংকার, কাসার প্লেট, গ্লাস , বাটি, ৫টি মোবাইল ফোনসহ ২লাখ ৯২হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন বাড়ির মালিক বিজয় চক্রবর্তি। ডাকাতের দল মুখে কালো রং মেখে ও মাস্ক পরিহিত অবস্থায় ওই বাড়িতে প্রবেশ করেছিলো। মামলাটি তদন্তকালে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে । ডাকাত দলটি আন্ত:জেলা ডাকাতির সাথে জড়িত।ডাকাত দলটির সদস্যদের নামে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। ডোমার থানা সূত্রে জানা যায় : আসামিদের নিকট হতে বাদীর লুন্ঠিত টাকা ১৩,০০০/- , ব্যবহৃত একটি মোবাইল, কাঁসার প্লেট একটি, বাটি দুইটি, ডাকাতি কাজে ব্যবহৃত যানবাহন মোটরসাইকেল তিনটি, উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেফতার ও অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। আসামির বিরুদ্ধে খানসামা থানায় একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell