শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

 ঢাকা আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের মুখে স্প্রে ছিটিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মাস্টারমাইন্ড হলেন আনসার আল ইসলামের মূলহোতা মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক-  অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুর অর রশিদ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২২, ২০২২, ১:১৫ পূর্বাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

 ঢাকা আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের মুখে স্প্রে ছিটিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মাস্টারমাইন্ড হলেন আনসার আল ইসলামের মূলহোতা মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক-  অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশিদ।

 ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের মুখে স্প্রে ছিটিয়ে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মাস্টারমাইন্ড হলেন আনসার মূলহোতা মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশিদ।

তিনি বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত রয়েছে তারা আমাদের নজরদারিতে রয়েছে। আশা করছি খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

হারুন অর রশিদ বলেন, পুলিশ সদস্যদের প্রথম চারজনের মধ্যে দুজনের চোখে মুখে তারা (জঙ্গি) স্প্রে ছিটিয়ে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় প্রাথমিকভাবে আমরা রাজধানীর বিভিন্ন অলি-গলিতে বিভিন্ন ধরনের চেকপোস্ট স্থাপন করেছি এবং তল্লাশিও চলছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ২০ জনসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়। কোর্টে ১২ জন আসামি আনা হয়েছিল। তাদের মধ্য থেকে দু’জনকে ছিনিয়ে নেওয়া হয়, বাকি ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড মঞ্জুর করে। সবকিছু মিলিয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, ঢাকাসহ সারাদেশে আমাদের পুলিশ মহাপরিদর্শক সতর্কতা জারি করেছেন। আমরা মনে করছি, আসামিরা আমাদের নজরদারিতে রয়েছে। আশা করছি তাদের যেকোনো সময় আমরা গ্রেফতার করতে পারবো।

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের দায়-দায়িত্ব নিরূপণ করা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, পুলিশের যারা সেখানে দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্ব অবহেলাজনিত কারণে ডিএমপি কমিশনার এরই মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন পরিদর্শক, উপ-পরিদর্শক ও তিনজন কনস্টেবল রয়েছে।

জঙ্গি আনা-নেওয়ায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার না থাকার কারণেই কি জঙ্গিরা এমন সুযোগ কাজে লাগিয়েছে? এ ঘটনার পুনরাবৃত্ত না হওয়ার বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, স্বাভাবিকভাবেই জঙ্গি আনা নেওয়ার ক্ষেত্রে একটা প্রটেকশন থাকে। এর মধ্যে গতকাল একটি ঘটনা ঘটছে এখানে অবহেলা কারণেই পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, আমি মনে করি, কোর্ট এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে এবং জঙ্গি আনা নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত পুলিশ প্রটেকশন রয়েছে।

ডিএমপির প্রতিটি এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি মোড়ে, অলি-গলিতে থাকা সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই ছিনিয়ে নেওয়া জঙ্গিদের গ্রেফতার করা হবে। এ মামলায় যে ২০ জন আসামি রয়েছে তাদেরও গ্রেফতার করা সম্ভব হবে।

তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে কমিশনার মহোদয় নির্দেশনা দিয়েছেন, কোর্ট এলাকায় যাতে আরো বেশি পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কোর্টে জঙ্গি আনা-নেওয়ার ক্ষেত্রে যাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell