শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪১
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

 

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার বাতাবাড়িয়া কোটবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে আইরিশ হিল রেস্টুরেন্টের সমানে এ ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া নগর সংবাদ কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার বাতাবাড়িয়া কোটবাড়ি এলাকায় আইরিশ হিল হোটেলের সামনে পার্কিং করে রাখা তিশা ট্রাভেলস ও তিশা এক্সক্লুসিভ পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে যায়। এ সময় পাশে থাকায় আরও দুটি বাস আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করছি দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবো। এর আগে ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে পার্কিং করে রাখা পাপিয়া ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়া ১৬ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঢুলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ পর্যন্ত কুমিল্লায় মোট চারটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell