মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ঢাকার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৮, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 ঢাকার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এক অভিযানে ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁওয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

 

অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। দিনব্যাপী অভিযানে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানের ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা বাবার দোয়া অ্যালুমিনিয়ামের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা করা হয়। এ সময় ৭টি অবৈধ গ্যাস বার্নারসহ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইনের উচ্ছেদ করা হয়েছে।

এছাড়াও ২৪০ ফুট এমএস পাইপ, ০৭টি বার্নার, ০১টি কম্প্রেসর মেশিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং ০১ সেট আর এম এস জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনরূপ দণ্ড আরোপ করা যায়নি। সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, ধানমন্ডিতে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell