শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৫
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ মিলল উত্তর বাড্ডা ভবনের নীচে বন্ধ কক্ষে।।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩, ২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ মিলল উত্তর বাড্ডা ভবনের নীচে বন্ধ কক্ষে।।

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি তিনতলা ভবনের নিচতলা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি তিনতলা ভবনের নিচতলা থেকে ওই দুজনের অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তবে এটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাড্ডা থানার ওসি আরও বলেন, ওই তিনতলা ভবনের নিচতলার একটি গুদামঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ বাড়িটির কেয়ারটেকার ছিলেন সাইফুল আর বাড়ির তৃতীয় তলায় মাদরাসায় রান্নার কাজ করতেন শাকিলা। কয়েকদিন ধরে শাকিলাকে পাওয়া যাচ্ছিল না পরে তার পক্ষ থেকে একটি জিডি করা হয়। তবে ওই গুদামঘরটিতে ভবন মালিক বিভিন্ন মালামাল রাখতেন।

রুমের দরজা বাইরে থেকে দরজা বন্ধ ছিল তাই আত্মীয়-স্বজনের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করা হয়। তবে দুজনের সম্পর্ক কি ছিল জানা যায়নি। তাদের মৃত্যুর কারণসহ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে সম্পর্কে তারা স্বামী স্ত্রী ছিল না। হতে পারে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কিনা সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দুটি পচে যাওয়ার কারণে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সংবাদের মাধ্যমে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দরজায় লাগানো তালা খুলে ভেতরে প্রবেশ করে দুটি লাশ উদ্ধার করে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell