রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৭
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

তল্লা থেকে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২২, ২০২১, ৬:০২ অপরাহ্ণ
  • ৫১৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মোহাম্মদ সঞ্জিত (১৮) নামের এক পোশাকশ্রমিক খুন হয়েছে।

রোববার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা রিপন মিয়া জানান, আমার ভাগিনা একজন পোশাকশ্রমিক। সে ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল। ওই এলাকার মাদক ব্যবসায়ী আদম ও কদম নামের দুই ভাই কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের বাসা ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা থেকে ছুরিকাঘাতে আহতাবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। যতদূর জানতে পেরেছি ওই এলাকার মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সে আহত হয়। ঢামেকে নিয়ে আসার পর চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell