শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক বাঘুটিয়া উঠান বৈঠকে– আমিরুল ইসলাম খান আলিম 

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৩, ২০২৫, ২:০০ পূর্বাহ্ণ
  • ৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক বাঘুটিয়া উঠান বৈঠকে– আমিরুল ইসলাম খান আলিম

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপির নির্বাচনী জনসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শনিবার(২২ নভেম্বর) সকালে বাঘুটিয়া ইউনিয়নে বিনানই গ্রামে  মানিক মাস্টার এর বাড়িতে উঠান বৈঠক  ও খাষকাউলিয়া  ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে খাষকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। বাঘুটিয়া মানিক মাস্টারের বাড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক এর সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাহিদ  মোল্লা ও  সাধারণ সম্পাদক কারী মো. ময়নুল হক এর  সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ- ৫ (চৌহালী  ও বেলকুচি) আসনের বি এন পি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। তিনি বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতনের পর  দেড় বছরে মধ্যে আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।   তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক বাঘুটিয়া উঠান বৈঠকে আমিরুল ইসলাম খান আলিম বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আমার মা-বোনদের জন্য ফ্যামিলী কার্ড, কৃষকদের কৃষি উপকরন দিয়ে কৃষিতে  বিপ্লব সৃষ্টি করা হবে।  ইসলামের কথা বলে কেউ যেন আপনাদের  ধোকা দিতে না পারে সে দিকে খেয়াল রাখবেন। অবহেলিত চৌহালীর উন্নয়নের জন্য ভোট দিয়ে বিএনপিকে নির্বাচীত করবেন।  অতঃপর  তারেক জিয়ার ৩১ দফা পাঠ করে শোনান এবং এটা বাস্তবায়নের  জন্য এবং  কাংখিত উন্নয়ন পেতে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।  এ সময় আরও বক্তব্য দেন  সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সহ সভাপতি মো, আনিসুর রহমান সিকদার, চৌহালী সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মো,  ফজলে রাব্বি, সদস্য সচিব সাব্বির সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাদের মোল্লা, সাবেক যুবদলের যুগ্ন সম্পাদক মানিক মোল্ল মাস্টার প্রমূখ।  এ ছাড়া উপজেলা ও বাঘুটিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell