শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

তেজগাঁও তেজকুনিপাড়া বস্তিতে আগুন ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৪, ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ণ
  • ২৮৫ ০৯ বার দেখা হয়েছে

তেজগাঁও তেজকুনিপাড়া বস্তিতে আগুন ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিপাড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা পর রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৩ মার্চ) আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, আগুন লাগা বস্তির আশপাশ এলাকায় দাহ্য পদার্থ খুব বেশি। বস্তির ঘরগুলো টিনের ও কাঠের তৈরি এবং ঘরগুলো ছিল দুইতলা ও তিনতলা। সহজেই আগুন ছড়িয়ে পড়ে। পর্যাপ্ত পানির ব্যবস্থাও ছিল অনেক কম।

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ঢাকা শহরে যানজটের কারণে চলাফেরা করা খুবই কঠিন। এ কারণে আমাদের পৌঁছাতে কিছুটা দেরি হয়।

এছাড়া পার্কিং ও সরু রাস্তাসহ বিভিন্ন কারণে আমাদের গাড়ি প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা দাবি করেন আগুনে বস্তির প্রায় অর্ধশতাধিক ঘর পুড়েছে।

কান্নাজড়িত কণ্ঠে আসমা আক্তার  বলেন, প্রায় ১০ বছর ধরে তিনি এই বস্তিতে স্বামী সন্তান নিয়ে থাকেন। ছোট এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘরে টিভি, ফ্রিজ, দুই ভরি স্বর্ণালঙ্কারসহ সংসারের যাবতীয় আসবাবপত্র সব পুড়ে শেষ হয়ে গেছে

 

স্থানীয় বাসিন্দা শিমুল  বলেন, এখানে প্রায় ৬টি বাড়ি রয়েছে। সবগুলো দুই-তিলতলা হবে। প্রতিটি বাড়িতে ঘর রয়েছে ৩০ থেকে ৪০টি। এখন পর্যন্ত প্রায় ২০০ থেকে ৩০০টি বাড়ি পুড়ে গেছে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিপাড়া বস্তিতে আজ সোমবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell