শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০০
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৯, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মফিজুর রহমান ভূঁইয়া রতন নামের এক দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যায় আহত দলিল লেখকের বড় ভাই মো. মহসিন ভূঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামে পনির ও শাহ হাসানের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে সালিশ হয়। সেখানে সালিশকারী হিসেবে দলিল লেখক মফিজুর রহমান ভূঁইয়া রতন ছিলেন। তিনি বাড়ি ফেরার পথে ওমর ফারুকের বাড়িতে প্রবেশ করে। পূর্বশত্রুতার জেরে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে শাহিন আলম, কালু মিয়া, জাকির হোসেন, বিল্লাল হোসেন, জুয়েল, জহির, লিয়ন, নজু মোল্লা, শাহরিয়ার, রাজু সাজুসহ ২০-২৫ জনের একটি দল রামদা, চাপাতি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। পরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা করা হয়।

আহত দলিল লেখকের ভাই মো. মহসিন ভূঁইয়া জানান, তার ভাই রতন ভূঁইয়া দলিল ও কাগজপত্র বুঝার কারণে বিভিন্ন স্থানে জমি সংক্রান্ত বিচার সালিশে যান। এতে হামলাকারীদের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এ জন্য তার সঙ্গে পূর্বশত্রুতার তৈরি হয়েছে। গতকাল বিচার সালিশ থেকে ফেরার পথে খোকনের নেতৃত্বে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা করা হয়।

অভিযুক্ত রাসেল আহমেদ খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন বলেন, দলিল লেখকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell