মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৫
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু ২

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৯, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু ২

হবিগঞ্জের মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে শান্তা (২২) ও সাদিয়া (১২) নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত শারমীন আক্তারকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাতিয়াইন ১নং ওয়ার্ডের দক্ষিণ গ্রামের রহমত আলীর স্ত্রী শারমীন আক্তার (৪৫), তার মেয়ে শান্তা আক্তার (২২) ও নাতনি সাদিয়া আক্তার (১২) শিমুলঘর গ্রামে ছেনু মিয়ার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যান। দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌঁছামাত্র বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে সোহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার এবং তার ভাগনে রুবেল মিয়ার মেয়ে সাদিয়া আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রহমত আলীর স্ত্রী শারমীন আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জানান, মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারকে সরকারি তহবিলের সহায়তা দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell