বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৩
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

দিনাজপুরের খানসামায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৯, ২০২৩, ১:৩১ পূর্বাহ্ণ
  • ১৪০ ০৯ বার দেখা হয়েছে

 

খানসামায় বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও।

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের খানসামায় বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা প্রশাসন।বিয়ে উপলক্ষে কনের বাড়িতে চলছিল জাঁকজমক অনুষ্ঠান, আয়োজনের নেই কোন ঘাটতি। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়, নব বধূকেও সাজানোর কাজ শেষ। এমন সময় বিয়ে বাড়ীতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বর ও কনেসহ সবাই পালিয়ে যান সবাই। কনে খামারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এস.এস.সি পাশ করা নাজমিন আক্তার, বয়স সতের (১৭)। ঘটনাটি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের হাজীপাড়ায় ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমিনের সঙ্গে একই উপজেলার ভাবকী ইউনিয়নের কুমুড়িয়া গ্রামের আব্দুর সামাদের ছেলে সহিদুল ইসলাম (২২) এর বিয়ে ঠিক হয়। বিয়ে উপলক্ষে উভয়ের পরিবার তাঁদের স্বজনদের আমন্ত্রণ জানায়। ইউএনও নিজেই কনের বাড়িতে হাজির হন। পরিস্থিতি বেগতিক দেখে বর ও কনেসহ সবাই দৌড়ে পালিয়ে যান। পরে উভয় পক্ষকে ডেকে নিয়ে এসে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা ও বরের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দীন বলেন, বাল্যবিবাহ সম্পাদন করা বা সম্পাদনে সহযোগিতা করা অপরাধ। তাই বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী ও ইউপি সদস্য বাবলুর রহমানকে সঙ্গে নিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী জড়িত ব্যক্তিদের নিকট হতে মুচলেকা আদায় এবং বাল্য বিবাহ সম্পাদনে সহযোগিতার জন্য অর্থদণ্ড আরোপ করি। আসুন সবাই সচেতন হই, বাল্যবিবাহ প্রতিরোধ করি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell