বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০০
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২২, ৯:৪০ অপরাহ্ণ
  • ২১১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঝিনাইদহের শৈলকুপায় মেহেদি হাসান স্বপন (২৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে তাকে পিটিয়ে জখম করা হয়। পরে শনিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেহেদি হাসান রুটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের দবিবুর রহমানের ছেলে। তিনি একজন ইলেক্ট্রিক মিস্ত্রি।

স্থানীয়রা বলছেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার ফোনে কল দিয়ে পার্শ্ববর্তী বাজারে ডাকা হয়। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে বাজারের কাছে তালতলা ব্রিজের ওপর গেলে কয়েকজন লোক তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, নিহত স্বপন শুধু তার সামাজিক দলের লোকই না বরং একজন ভালো কর্মী। এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে ফায়দা লুটতে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী কায়সার টিপু দু’জনই স্বপনকে তাদের সমর্থক বলে দাবি করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell