বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২১
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

দুই হাজার টাকায় আমদানি করা পাঞ্জাবি ৩ থেকে ৬ গুন বেশি দামে বিক্রি করায় জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৯, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ
  • ১৫৭ ০৯ বার দেখা হয়েছে

 

দুই হাজার টাকায় আমদানি করা পাঞ্জাবি ৩ থেকে ৬ গুন বেশি দামে বিক্রি করায় জরিমানা

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে নগরের প্রবর্তক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। রাজস্থানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে দেশীয় পাঞ্জাবিতে মেইড এন ইন্ডিয়া লিখে বিক্রির দায়ে আফমি প্লাজার দ্বিতীয় তলার সারতাজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদে চট্টগ্রামে ভারতীয় পাঞ্জাবী চাহিদার শীর্ষে থাকে।

এই সুযোগটা কাজে লাগাচ্ছে রাজস্থান নামের ফ্যাশন ব্র্যান্ডটি। চট্টগ্রামে ১৭টি আউটলেটের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় ব্যবসা পরিচালনা করছে তারা।

 

অভিযানে দেখা যায়, আউটলেটের অল্প সংখ্যক পাঞ্জাবিই কেবল  ইন্ডিয়ান। তবে সেসবের কোনটিই রাজস্থান নিজে আমদানী করেনি। দেখাতে পারেনি কোনো এলসি বা কাস্টমস ছাড়পত্র। যমুনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঞ্জাবিগুলো আমদানি করে বলে জানায় কর্তৃপক্ষ। পরবর্তীতে যমুনা ট্রেডার্সের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ভ্যাট ট্যাক্স পরিশোধ করার পরও পাঞ্জাবিগুলোর মূল্য পড়ছে দুই হাজার টাকার কাছাকাছি। অথচ সেসব পাঞ্জাবি রাজস্থানের আউটলেটে বিক্রি হচ্ছে ৭ থেকে ১৩ হাজার টাকায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, আমদানির চেয়ে কয়েকগুন বেশি দামে বিক্রি করায় রাজস্থানকে ৫০ হাজার টাকা এবং দেশে তৈরি পোষাকে মেইড ইন ইন্ডিয়া লিখে বিক্রি করায় সারতাজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell