শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

দু’টি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে, শিশুর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৭, ২০২২, ৯:০০ অপরাহ্ণ
  • ১৮০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাদারীপুরে ব্যাটারিচালিত দু’টি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আফরা নামে  সাত মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আফরার নানিসহ চারজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদর উপজেলার মাদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরা একই উপজেলার কালাইমারা গ্রামের মো. জাহাঙ্গীরের মেয়ে। আহত নানি ফিরোজা বেগম (৫৫) কালকিনির উপজেলার কালীগঞ্জ এলাকার ফিরোজ হাওলাদারের স্ত্রী। অন্যদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সকালে নাতনি আফরাকে সঙ্গে নিয়ে কালকিনির কালীগঞ্জ থেকে ইজিবাইকে করে জেলা সদর উপজেলার তালতলার দিকে আসছিলেন নানি ফিরোজা বেগম। পথে মাদ্রা এলাকায় এলে অপর একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আফরার মৃত্যু হয় এবং নানিসহ চারজন আহত হন। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell