বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১১
শিরোনামঃ
সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান।

দুটি পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৬, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দুটি পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় দুটি পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

আটক মাদক কারবারিরা হলেন-মো. মিরাজ সর্দার (৩৮), মোছা. রাহেলা খাতুন (৬০), মোছা. শিউলি বেগম ওরফে বিলকিছ (৫০), আলতাফ হোসেন ওরফে আকাশ (৩৯) ও জসিম উদ্দিন (৩০)।

অভিযানে ১৮ লাখ টাকা মূল্যের ৩৭ কেজি গাঁজা ও ২ হাজার ৩২০ ইয়াবা উদ্ধার করা হয়।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছ৷ সেই সঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell