শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৫
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

দুবাই যাওয়ার শ্রমিক ভিসা পেলেন নিশো ও মেহজাবীন।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১২, ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
  • ৩২০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। একটা মফস্বল শহরের নবদম্পতি মিজান ও জবা। ঘটনাক্রমে দু’জনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পেলেন। তাদের ভিসার ব্যবস্থা করে দিয়েছে একটি এজেন্সি।

শ্রমিক ভিসা। আর এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেলেন এই দম্পতি। সঙ্গে পুরো গ্রাম সেই উচ্ছ্বাসের ঢেউয়ে টলমল করে উঠলো।

এমনই এক ভিন্ন ট্র্যাকের গল্পে ‘ঢাকা টু দুবাই’ নামের নাটকটিতে অভিনয় করলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। একজনের নাম মিজান অন্যজন জবা। আর এই দুটি চরিত্র নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্যও তারই।

সিএমভির প্রযোজনায় সম্প্রতি বিশেষ এই নাটকটির শুটিং শেষ হয়েছে।

নির্মাতা বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনবার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবীন অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’

‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell