রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

দুর্ঘটনার পরে মোটরসাইকেলের ভেতর থেকে বেরিয়ে এলো ১৩৮বোতল ফেন্সিডিল

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৩, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দুর্ঘটনার পরে মোটরসাইকেলের ভেতর থেকে বেরিয়ে এলো ১৩৮বোতল ফেন্সিডিল

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার।। নীলফামারীতে ১৩৮বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ইটাখোলা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেলের খালুয়া ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ জানায়, লালমনিরহাটের হাতিবান্ধা এলাকা থেকে মোটর সাইকেল যোগে নীলফামারীতে আসছিলেন জিয়ারুল। তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের খালুয়ার ব্রীজে দুর্ঘটনায় শিকার হন তিনি। এ সময় মোটরসাইকেলের ব্যাটারী ও তেলের ট্যাংকার ভেঙ্গে কয়েকটি ফেন্সিডিলের বোতল বের হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৩৮ বোতল ফেন্সিলিসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীরুল ইসলাম জানান, তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। নীলফামারীতে সরবরাহের জন্য ফেন্সিডিলের বোতলগুলো আনছিলেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell