শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

দেশের ছয়টি বিভাগে কালবৈশাখী হতে পারে

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৬, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ
  • ৪৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

দেশের ছয়টি বিভাগে কালবৈশাখী হতে পারে

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়া অফিস সকালেই বলেছিল দেশের ছয়টি বিভাগে কালবৈশাখী হতে পারে।

সে পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম শহরে বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

 

রাজধানীতে সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। রোদের তাপ তেমন মেলেনি। বিকেলের দিকে আকাশ পুরোটা মেঘে ঢেকে যায়। তার সঙ্গে বইতে শুরু করে দমকা বাতাস। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলে বজ্রপাত শুরু হয়। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও হতে থাকে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন রাত ১টা পর্যন্ত এক পূর্বাভাসে জানিয়েছেন, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, কুমিল্লা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বুধবার (০৮ মে) বিকেল চারটা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় জানিয়েছে, এ সময়ের মধ্যে দেশের সব বিভাগে বজ্রঝড়, কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell