শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৮
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

দেশের প্রতিটি অঙ্গনে একমাত্র প্রধানমন্ত্রীর জন্য উন্নয়ন হয়েছে-আসাদুজ্জামান নূর

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩, ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দেশের প্রতিটি অঙ্গনে একমাত্র প্রধানমন্ত্রীর জন্য উন্নয়ন হয়েছে-আসাদুজ্জামান নূর

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য, সাবেক সংস্কৃতিমন্ত্রী ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, আমাদের প্রত্যেককে নিয়ে ভাবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রতিটি অঙ্গনে যে অভূতপূর্ব উন্নয়ন, একমাত্র তার কারণেই হয়েছে।

শেখ হাসিনার জন্যই বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

 

রোববার (৩ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে চেক বিতরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নীলফামারীতে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে চিকিৎসা ও শিক্ষা সহায়তা হিসেবে ৭৯ জনের মধ্যে ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন।

ইউএনও মেহেদী হাসান জানান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৯ জনকে ৫০ হাজার করে, চিকিৎসা সহায়তা হিসেবে ৪৪ জনকে ৫ হাজার এবং শিক্ষা সহায়তা হিসেবে ১৬ জনকে ৫ হাজার করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে।
এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৩০ জন দরিদ্র শিক্ষার্থীকে একটি বাইসাইকেল ও আত্মকর্মসংস্থানের জন্য তিনজন দরিদ্রকে একটি করে রিকসা-ভ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সদরের ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি আরও বলেন, প্রধানমন্ত্রীর অনুদানের কারণে গরিব-অসহায় মানুষ এসব অর্থে চিকিৎসা করাতে পারছেন। সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক, বিধবা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell