সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক রুমীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সদর ওসিকে জানালে-দুই ঘন্টা পুলিশ ঘটনাস্থলে পৌছে নি।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩০, ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক রুমীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সদর ওসিকে জানালে-দুই ঘন্টা পুলিশ ঘটনাস্থলে পৌছেনি ক্ষোভ প্রকাশ।

 

দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শহরের কলেজ রোড গলাচিপাস্থ রুমীর নিজ বাসভবনে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, রাত প্রায় সাড়ে আটটায় বাড়ীর মহিলারা তারাবির নামাজ পড়তে ছিলো। নীচ তলার একটি বিল্ডিংএ সাংবাদিক রুমীর মা ও টিনসেড ঘরে তার ছোট ভাই  স্ত্রী ও তিনজন ছেলে মেয়ে নিয়ে বসবাস করে। কয়েক দিন আগে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানেরা ঈদ করার জন্য গ্রামের বাড়ীতে যায়। তাই দরোজা ছিলো তালা দেওয়া।

এক তলা বিল্ডিংএ রুমীর মা থাকলেও ঘটনার সময় তারা সবাই নামাজ পড়ার জন্য বাড়ীর গেইটে তালা লাগিয়ে পাশের দু’তলায় যায়। আধা ঘন্টা পর এশার নামাজ শেষে রুমীর মা নীচে নেমে দেখে গেইটের তালা ভাঙ্গা।

তখন রুমীর মায়ের চিৎকারে বাড়ীর সকলেই বিল্ডিং থেকে নেমে আসে। এবং দেখতে পায় তিনটি ঘরের তিনটি স্টিলের আলমারী ভেঙ্গে ভিতরের ড্রয়ার ও সিন্দুক ভেঙ্গে নগদ টাকা যায়। তবে ছোট ভাইয়ের স্ত্রী বাড়ীতে না থাকায় কি কি নিয়েছে বলা না গেলেও মায়ের আলমারী ভেঙ্গে প্রায় ৬০ হাজারের মতো টাকা নিয়েছে বলে ধারনা করা যায়।

সম্পাদক রুমী খবর পেয়ে বাড়ীতে গিয়ে সার্বিক ঘটনা দেখে তাৎক্ষনিক সদর ওসিকে জানালে পুলিশ পাঠাবে বলে প্রায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ ঘটনাস্থলে পৌছে নি।

গতকালের ঘটনা ছাড়াও কলেজ রোড গলাচিপায় প্রতিদিন ছিনতাই ও চুরির ঘটনা নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তড়িৎ ঘতিতে ব্যবস্থা না নিলে প্রতিদিনের চুরি ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা তিমিরেই রয়ে যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell